
মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উৎসব মুখর ও নান্দনিক পরিবেশে মানিকগঞ্জের হরিরামপুরে দক্ষিণ চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের ক্রিকেট উৎস -২০২৬(মৌসুম-০৭) অনুষ্ঠিত হয়।
১৭ এপ্রিল শুক্রবার ৯ টায় দক্ষিণ চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে এবং দক্ষিণ চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন এর শুভেচ্ছান্তে উক্ত অনুষ্ঠানটি পরিচালিত হয়।
প্রথমে জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে এবং হরিরামপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন এর শুভ উদ্বোধনের মধ্যে দিয়ে উক্ত খেলার প্রারম্ভিকতা শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন ক্রিকেট উৎস উদযাপন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোশাররফ হোসেন শিকদার।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বুলবুল ইসলাম, হারুকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সেলিম মিয়া, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আলতাফ হোসেন, হরিরামপুর থানার এসআই জয়নুল আবেদীন, প্রাক্তন শিক্ষার্থী (মিলেনিয়াম গ্লোল্ড-২০০০) ব্যাচের এর শিক্ষার্থী কাজল মাহমুদ আতোয়ার,অত্র প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।
উৎসব মুখর ও নান্দনিক পরিবেশে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে উক্ত খেলাটির কার্যক্রম পরিচালিত হয়।



