sliderস্থানিয়

হরিরামপুরে কৃষকদের কৃষি প্রাণবৈচিত্র্য মেলা

মোঃ নাজমুল চৌধুরী,হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি: হরিরামপুরের সুলতানপুর (বটতলা) মাঠে গ্রিন কোয়ালিশন, বারসিক ও কৃষকদের উদ্যোগে কৃষি প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত হয়।

২১ মে বৃহস্পতিবার বিকাল ৩.০০ টায় স্থানীয় কৃষকগণ বীজবৈচিত্র্য ষ্টল, ভেষজ উদ্ভিদ, কৃষি যন্ত্রপাতি, বিভিন্ন ধরনের মাটির ষ্টল প্রদর্শন করেন।

উক্ত মেলায় ষ্টল পরিদর্শনের পাশাপাশি আলোচনা করেন বলড়া ইউপি সদস্য আওয়াল সিকদার, কবিরাজ রাশেদা আক্তার, কৃষক বিজ্ঞানী আব্দুল বাতেন, শাহিন বিশ্বাস কৃষক উদ্যোক্তা শহীদ বিশ্বাস, বারসিক সহযোগী সমন্বয়কারী সত্যরঞ্জন সাহা, প্রোগ্রাম অফিসার মুকতার হোসেন, কৃষি কর্মকর্তা ময়নাল হক, হরিরামপুর প্রেসক্লাবের সহ-সভাপতি নাজমুল চৌধুরী, হরিরামপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও হরিরামপুর সেচ্ছাসেবক সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী প্রমূখ।

কৃষি কর্মকর্তা ময়নাল হক বলেন আমাদের কৃষকদের উদ্যোগে স্থানীয় বীজবৈচিত্র্য ও জৈব উপায়ে চাষাবাদকে গুরুত্ব দিতে হবে। মাটির স্বাস্থ্য সুরক্ষায় সবুজ সার তৈরী করে চাষাবাদ করতে হবে।

কৃষি বীজবৈচিত্র্য বাংলার ঐতিহ্য রক্ষায় আমাদের এগ্রোইকোলজি চর্চা করতে হবে। স্থানীয় কৃষকগণ পরিবেশ সম্মত উদ্যোগ ও চর্চাগুলোর তথ্য আদান প্রদান করেন। স্থানীয় বীজবৈচিত্র্য দিঘা ধান, হিজল দিঘা ধান, লাউ, বেগুন বীজ বিনিময় করে।

উল্লেখ্য, প্রাণবৈচিত্র্য মেলায় বীজ সংরক্ষণ, কাঠের নাঙ্গল তৈরী করে চাষাবাদে কথা বলেন এবং কাঠের তৈরীর নাঙ্গল, জোয়াল, মই, মাতাইল ষ্টলে প্রদর্শন করে।

মেলা শেষে স্থানীয় শিল্পীগণ দেশ মাটি ও মানুষের গান পরিবেশন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button