
হরিরামপুরে প্রতিনিধি: ৬ মে (মঙ্গলবার) মানিকগঞ্জের হরিরামপুরে “এসো এক হই” সংগঠন এর পক্ষ থেকে সরকারি বিচারপতি নূরুল ইসলাম ডিগ্রি কলেজের অডিটোরিয়ামে মেডিকেল সেমিনার অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাঃ মোখলেছুর রহমান, সরকারী বিচারপতি নূরুল ইসলাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মোখলেস উর রহমান, হরিরামপুরে এসো এক হই এর উদ্যোক্তা মোঃ ফাহাদুল ইসলাম ফাহাদ।
এছাড়াও সংগঠনটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। মোঃ টিপু সুলতান, মোহাম্মদ শাওন হোসেন, মোঃ রাহাত মোহাম্মদ ইসতিয়াক, আসিফ মোহাম্মদ হাসিব, মোহাম্মদ শিহাব প্রমূখ।
অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরন করা হয়।




