
নাসির উদ্দিন, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :হরিরামপুর উপজেলায় ৫১ পিস ইয়াবাসহ শাওন ইসলাম লিমন (২০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত শাওন ইসলাম লিমন গালা গ্রামের ফারুক ব্যাপারীর ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার (২২ মে) নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৫১ পিস ইয়াবাসহ উদ্ধার করা হয়।
হরিরামপুর থানা ওসি মুহাম্মদ আফজাল হোসাইন বলেন, আটককৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে।



