slider

স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

সাকিব আহম্মেদ বাপ্পি,মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জে স্বামীকে হত্যার অভিযোগে এক নারীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে মুন্সিগঞ্জ আদালত।

আজ মঙ্গলবার দুপুরে মুন্সিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কাজী আব্দুল হান্নান এই দন্ডাদেশ দেন।

সেই সঙ্গে ওই নারীকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করার আদেশ দিয়েছেন।

দন্ডপ্রাপ্ত নারীর নাম নীলা আক্তার (৪০)। তিনি শহরের মাঠপাড়া এলাকার নাজির হোসেনের স্ত্রী এবং সদর উপজেলার নয়াগাঁও এলাকার জয়নাল আবেদিনের মেয়ে।

এর আগে স্বামীকে হত্যা করার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় দোষ স্বীকারমূলক জবানবন্দি দেন নীলা। তিনি কারাগারে ছিলেন। তাকে আদেশের দিন আদালতে হাজির করা হয়। আসামীর উপস্থিতিতেই এই আদেশ দেন বিচারক।

নিহতের ভাই জাহাঙ্গীর হোসেনের দায়ের করা এজাহার সূত্রে জানা গেছে, মুন্সিগঞ্জ সদর উপজেলার শহরের মাঠপাড়া এলাকার গিয়াস উদ্দিনের ছেলে নাজির হোসেনের সাথে আসামি লীলা আক্তারের প্রায় ২৫ বছর আগে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাহাদের এক ছেলে নাইম (১৯) ও মেয়ে নূপুর (১৭) নামে মেয়ে রয়েছে। বিয়ের পর হতে সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে এ দম্পতির মধ্যে বনিবনা হচ্ছিলো না। এর জের ধরে ২০১৫ সালের ২০ জুন রাত ৯ টার দিকে নীলা তার স্বামী নাজিরকে মারধর করে। সে কারনে নাজির খাওয়া দাওয়া না করে তার দোচালা টিনের বসত ঘরের পাটাতনে উঠে শুয়ে থাকে। রাত সাড়ে ৯ টার দিকে নীলা বৈদ্যুতিক তার দিয়ে নাজিরকে শ্বাসরোধ করে হত্যা করে। নিহতের স্বজনরা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় পর দিন নিহতের ভাই জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে মুন্সিগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা করে।

মুন্সিগঞ্জ আদালতের পুলিশের পরিদর্শক জামাল উদ্দিন বলেন, ঘটনা পর ২০১৫ সালেই নীলাকে গ্রেপ্তার করে পুলিশ। তখন থেকে তিনি জেল হাজতে ছিলেন। গ্রেপ্তারের পর আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিয়ে ছিলেন। ৮ বছর পর মামলার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আসামি নীলা আক্তারকে দোষি সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। জরিমানা অনাদয়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। তার দন্ডাদেশ থেকে জেল হাজতে থাকা ৮ বছরের শাস্তি কমানো হবে।

সরকার পক্ষের বিজ্ঞ কৌশলী অ্যাডভোকেট আব্দুল মতিন জানান, আসামি নিলা আক্তার পূর্বেই আদালতে দোষ স্বীকার করে জবানবন্দী দিয়েছেন। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিজ্ঞ আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন। আদালতের রায়ে আমরা সন্তুষ্ট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button