
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি এবি পার্টির ফুলেল শ্রদ্ধা
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

আজ ২৬শে মার্চ দুপুরে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পনের সময় উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক বিএম নাজমুল হক, সিনিয়র সহকারী সদস্য সচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুল, গাজীপুর জেলা আহবায়ক আমজাদ খান, উত্তরের সদস্য সচিব ফিরোজ কবির, দক্ষিণের যুগ্ম আহবায়ক গাজী নাসির, যুগ্ম সদস্য সচিব আমিরুল ইসলাম নুর, কেন্দ্রীয় কমিটির সদস্য আফ্রিদ হাসান তমাল, সেলিম খান, যুবপার্টির যুগ্ম সদস্য সচিব মাসুদ জমাদ্দার রানা, সুলতানা রাজিয়া, মহানগর দক্ষিণের নেত্রী ফেরদৌসী আক্তার অপি, আসমা আক্তার, মহানগর উত্তরের রুনা হোসাইন, সুমাইয়া আক্তার, যুবনেত্রী শীলা আক্তার, পল্টন থানা আহবায়ক অ্যাডভোকেট আবদুল কাদের, ছাত্রনেতা ফজলে এলাহী, তানজিনা আক্তার সহ অন্যান্য নেতৃবৃন্দ।
খবর বিজ্ঞপ্তির।




