Uncategorized

স্বাধীনতার ৫০ বছর উদযাপন বাঘাইছড়িতে আনসারের বিজয় র‍্যালী

ওমর ফারুক সুমন, বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়িতে স্বাধীনতার ৫০ বছর পূর্তি উ্দযাপন উপলক্ষে এক বর্ণাঢ‍্য বিজয় র‍্যালী প্রদর্শিত হয়েছে। ১ ডিসেম্বর বুধবার সকাল দশ ঘটিকায় ১৮ আনসার ব‍্যাটালিয়ন মারিশ‍্যার আয়োজনে এতে ৫০ জন আনসার সদস‍্য ৫০ টি জাতীয় পতাকা সম্বলিত র‍্যালিটি উপজেলার প্রধান সড়ক সমূহ প্রদক্ষিন করেন। র‍্যালিতে নেতৃত্ব দেন, ১৮ আনসার ব‍্যাটালিয়নের অধিনায়ক মোঃ সোহাগ পারভেজ। তিনি ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা-বোনের সম্ভ্রম হানির বিনীময়ে অর্জিত স্বাধীনতা দিবসের উপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় ও উন্নয়নে প্রয়োজনীয় ভূমিকা পালনের জন‍্য সকলের প্রতি আহ্বান জানান। এসময় ব‍্যাটালিয়নের কোম্পানী কমান্ডারগণ সহ র‍্যালী প্রদর্শনকারী আনসার সদস‍্যরা উপস্হিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button