
রতন ঘোষ,কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে দশম শ্রেণীর এক স্কুলছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে সোলায়মান (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে কটিয়াদী মডেল থানা একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
শুক্রবার বিকেলে করগাঁও ইউনিয়নের কুমারহাটি গ্রামে যৌন নিপীড়নের ঘটনাটি ঘটেছে। সোলায়মান উপজেলার করগাঁও ইউনিয়নের পালোয়ানখা হাটি গ্রামের আব্দুল হাসিমের ছেলে ।
নির্ভরযোগ্য সূত্রে জানা যায় গত শুক্রবার বিকেলে স্কুল থেকে কোচিং শেষ করে বাড়ি ফিরছিল স্কুল ছাত্রী। বাড়ির সন্নিকটে আব্দুল কাদিরের ঘরের পিছনের নির্জন স্থানে পৌঁছা মাত্র তাকে একা পেয়ে অভিযুক্ত সোলায়মান ভিকটিমকে পিছন দিক থেকে জাপটে ধরে জোরপূর্বক শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং যৌন নিপীড়ন করে। তার চিৎকারে আসে পাশের লোকজন এসে ভিকটিমকে উদ্ধার করে। এ সময় অভিযুক্ত সুলায়মান পালিয়ে যায় । এই ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে কটিয়াদী মডেল থানায় শনিবার একটি লিখিত অভিযোগ দায়ের করে।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম জানান এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি অভিযুক্ত সুলেমানকে গ্রেপ্তার করার অভিযান চলছে।



