আন্তর্জাতিক সংবাদশিরোনাম

সৌদি আরবে দ্রব্যমূল্য বাড়ালে ২২ কোটি টাকা জরিমানা

সারাবিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। করোনার কারণে বিশ্বের বিভিন্ন দেশে স্থগিত হয়ে গেছে ক্রীড়া ইভেন্টসহ সব ধরণের গণজমায়েত।
করোনার কারণে সৌদি আরবের বাজারে কোনো সঙ্কট দেখা দিলে সেই সুযোগে কারসাজি করে পণ্যের মূল্য বাড়ালে কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে দেশটির পাবলিক প্রসিকিউটর (পিপি)। শাস্তি হিসেবে ২.৬ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ২২ কোটি টাকা জরিমানার হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।
দেশটির পিপি রোববার এক টুইট বার্তায় এ কথা জানিয়েছেন।
এতে বলা হয় বাণিজ্যিক, কৃষি, শিল্প বা সেবামূলক প্রতিষ্ঠানগুলোকে বৈশ্বিক এই সংকটপূর্ণ পরিস্থিতিতে এমন ধরনের পদক্ষেপ নিতে নিষেধ করা হয়েছে, যেটা বাজার মূল্যে নেতিবাচক বা অনুচিত প্রভাব ফেলবে। এর একমাত্র উদ্দেশ্য হলো দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা।
এতে শাস্তি হিসেবে ২২ কোটি টাকা পর্যন্ত জরিমানা করা হবে। কিন্তু সারাবছরের মোট বিক্রয়ের পরিমাণ যদি ২২ কোটি (প্রায়) টাকার কম হয় তা হলে মোট বিক্রয়ের ওপর ১০ শতাংশ জরিমানা করা হবে।
এদিকে সোমবার পর্যন্ত দেশটিতে ১১৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
করোনাভাইরাস ছড়ানো রোধ করতে দেশটির শপিংমলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে খাবারের দোকান ও ওষুধের দোকানগুলো খোলা রাখতে বলা হয়েছে।
সূত্র : আল আরাবিয়া

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button