সৌদিতে নিহত ওবাইদূরের বাড়িতে শোকের মাতম

নাটোর প্রতিনিধি : সৌদি আরবের মদিনার একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ওবাইদুল হক (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এঘটনায় নাটোরের নলডাঙ্গার নিহতের বাড়িতে চলছে শোকের মাতম। শনিবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার খাজুরা ইউনিয়নের চাঁদপুর এলাকায় নিহত ওবাইদুলের বাড়িতে শোকের মাতম বিরাজ করতে দেখা যায়। গতকাল শুক্রবার (১৪ জুলাই) দাম্মাম শহরের হুফুপসানাইয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
নলডঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ওবাইদুল হক(৩৩) নাটোরের নলডাঙ্গার খাজুরা ইউনিয়নের চাঁদপুর গ্রামের মৃত দবির উদ্দিনের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, ২০১৯ সালে সংসারে স্বচ্ছলতা ফেরাতে ওবাইদুল হক(৩৩) পাড়ি জমিয়েছিলেন সৌদি আরবে। সেখানে দীর্ঘ তিন বছর থেকে সৌদির দাম্মাম শহরের হুফুপসানাইয়া এলাকায় ওবাইদুল শ্রমিক হিসেবে কাজ করছিলেন। কুরবানির ঈদের দিন তার ভাগ্নি সহ পরিবারের লোকজনের সাথে কথাহয়। সর্বশেষ গত তিনদিন আগেও কথাহয়। এ ঘটনার পর থেকে তার সাথে যোগাযোগ না করতে ব্যর্থ হয় পরিবার। পরে শনিবার সকালে ওবাইদুলের ব্যবহৃত মোবাইল ফোনের মাধ্যমে তার মৃত্যর খবর পান পরিবার।
খাজুরা ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন জানান, গত ২০১৯ সালে তিনি সৌদি আরবে যান। সর্বশেষ তিনদিন আগে পরিবারের সদস্যদের সাথে তার কথা হয়। তার মরদেহ নিয়ে আসার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রোজিনা খাতুন জানান, তিনি স্থানীয় ইউপি চেয়ার্যমান সোহরাব হোসেনের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছেন। পরিবারের সদস্যরা মরদেহ ফিরে পাওয়ার জন্য একটি লিখিত আবেদন করেছেন।




