রাজনীতি

সোহরাওয়ার্দীতে ৮ নভেম্বর সমাবেশ করতে চায় বিএনপি

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে সমাবেশ করতে চায় বিএনপি। তাই আগামী ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়ে প্রশাসনের কাছে চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন তিনি একথা জানান।
তিনি বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আমরা সমাবেশ করব। তাই ১০ দিনব্যাপী কর্মসূচি সফল করতে আগামী ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার জন্য প্রশাসনের কাছে চিঠি দেয়া হয়েছে।
সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে দলের চেয়ারপারসন খালেদা জিয়া থাকবেন কিনা প্রশ্ন করা হলে রিজভী বলেন, আমরা বড় সমাবেশ করব, ম্যাডাম থাকবেন কিনা এটা পরে জানানো হবে।
সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসনের ‍উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কেন্দ্রীয় নেতা সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, হাবিবুল ইসলাম হাবিব, আজিজুল বারী হেলাল, মীর সরফত আলী সপুসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button