রাজনীতি

‘সোহরাওয়ার্দীতে সমাবেশে থাকবেন খালেদা জিয়া’

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ১২ নভেম্বর রোববার সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
আজ বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।
সমাবেশে বাধা দেওয়া হয়নি- আওয়ামী লীগের নেতাদের এ বক্তব্যে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই বক্তব্যে যে সত্য, সেটা সমাবেশে বাধা না দিয়ে প্রমান করুক তারা। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১২ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবশে প্রধান অতিথি হিসেবে খালেদা জিয়া উপস্থিত থাকবেন বলে জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, আশা করি, সরকার সমাবেশে করার জন্য আমাদের সর্বাত্মক সহায়তা করবেন।
সমাবেশের অনুমতি পেয়েছেন কি না- জানতে চাইলে বিএনপির এই মহাসচিব বলেন, লিখিত বা মৌখিক কোনটাই এখনও পায়নি। তবে আমরা আশা করছি সমাবেশের অনুমতি পাবো।
যৌথসভায় সাংগঠিক বিষয় ও ১২ নভেম্বর সমাবেশের প্রস্তুতিসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান মির্জা ফখরুল।
সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতা আমান উল্লাহ আমান, শামসুজ্জামান দুদু, আহমেদ আযম খান, রুহুল কবির রিজভী, খায়রুল কবির খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button