
বাতিল হতে চলেছে ভারতে গান্ধী পরিবারের বিশেষ নিরাপত্তা। স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি) ক্যাটেগরির নিরাপত্তা পাবেন না সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। শুধু জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তাই বহাল থাকবে তাদের জন্য।
কেন্দ্রীয় সরকার সূত্রে এ খবর জানা গেছে। শুক্রবার সন্ধ্যায় এই সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে। খবর আনন্দবাজার।
কেন্দ্রীয় সরকার সূত্রে জানা গেছে, এসপিজি নয়, এ বার থেকে গান্ধী পরিবারের নিরাপত্তায় থাকবে সিআরপিএফ। নিরাপত্তা সংক্রান্ত খুঁটিনাটি খতিয়ে দেখেই সম্প্রতি এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তবে এ ব্যাপারে এখনও পর্যন্ত সোনিয়া-রাহুল এবং কংগ্রেসকে কিছু জানানো হয়নি বলে গান্ধী পরিবার সূত্রের খবর।




