শিরোনাম

সেনাবাহিনীর অভিযানে খাগড়াছড়িতে ৭০ বিঘা গাজার খেত ধ্বংশ

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার দুর্গম ধইল্যা কমলচরণ কার্বারী পাড়ায় বৃহস্পতিবার বিস্তৃত জমিতে গাজা খেতের সন্ধান পেয়ে পরে তা ধ্বংস করেছে সেনাবাহিনীর মহালছড়ি জোন।
মাটিরাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন আহমেদ জানান, গোপন সূত্রে খবর পেয়ে মহালছড়ি জোনের উপ অধিনায়ক মেজর আসিফ ইকবালের নেতৃত্বে নিরাপত্তাবাহিনীর একদল সদস্য দুপুর দেড়টার দিকে দুর্গম ধইল্যা কমলচরণ কার্বারী পাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ৭০ বিঘা জমির গাজা খেতের সন্ধান পাওয়া যায়। পরে তা ধ্বংস করা হয়।
সেনাবাহিনীর অর্ধশত সৈনিক ছাড়াও পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন অভিযানে অংশ নেন।
সেনাবাহিনীর মহালছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক আবুল কালাম আজাদ অভিযানে উপস্থিত ছিলেন।
এসআই মহিউদ্দিন আহমেদ আরও জানান, মাদকদ্রব্য চাষাবাদে জড়িতদের ধরতে চেষ্টা চলছে। সূত্র : ইউএনবি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button