খেলা

সেই ক্ষুদের বোলিং জ্ঞান দেখে হতবাক আকরাম

সাড়ে ছয় বছরের ক্ষুদে বোলারের বাঁহাতি বোলিং অ্যাকশন কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় বদৌলতে ভাইরাল হয়ে গিয়েছিল। পাকিস্তানে রাতারাতি সেনসেশন তৈরি করা এই ছোট্ট ফাস্ট বোলারের নাম হাসান আখতার। ভিডিওতে তাকে বেশ কয়েকটি সুইং মেশানো বল একেবারে নিখুঁত নিশানায় ফেলতে দেখা যায়। অনেকেই হাসানের সাথে পাকিস্তানের কিংবদন্তী বোলার ওয়াসিম আকরামের মিল খুঁজে পান। হাসানের বোলিং মুগ্ধ স্বয়ং আকরামও।
হাসান জানিয়েছে, ওয়াসিম আকরামই তার আদর্শ। আর সেই আকরামই যদি তাকে কোচিং করান, তাহলে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করবে সে।
ছোট্ট হাসানের সেই ইচ্ছাপূরণও হয়ে গেল। আকরাম হাসানকে নিজে হাতে বোলিংয়ের পাঠ দিলেন। হাসানকে কোচিং করিয়ে দারুণ খুশি আকরামও। সাড়ে ছয় বছরের শিশু। বোলিং সম্পর্কে তার ধারণা অবাক করে দিয়েছে আকরামকে। হাসানকে কোচিংয়ের ছবি আক্রম তার ট্যুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন।

আকরাম লিখেছেন, ‘পাঞ্জাবের চিচাওয়াতনির ছোট্ট ছেলে হাসানের সাথে দারুণ সময় কাটল। খুব উপভোগ করেছি। এই বয়সেই বোলিংয়ে এতটা দক্ষতা, অবিশ্বাস্য ব্যাপার।’
অন্য একটি ছবি শেয়ার করে আকরাম জানিয়েছেন, ‘ওকে সামনের হাতের গুরুত্ব বোঝাচ্ছি। ও মন দিয়ে সব শুনেছে। আউট ও ইন স্যুইংয়ের জন্য কীভাবে বল গ্রিপ করতে হয়, তা ও জানে। আশ্চর্য ব্যাপার। ওর উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button