সুন্নতের যথাযথ অনুসরণ ও আমলের মাধ্যমে নবী প্রেমিক হওয়া যায় “

বাঘাইছড়ি প্রতিনিধি : অরাজনৈতিক তরিক্বতভিত্তিক আধ্যাত্মিক সংগঠন মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ১৪৩ নং মারিশ্যা (রাঙ্গামাটি) শাখার উদ্দোগে গতকাল জুমাবার বটতলী জামে মসজিদে বাদে মাগরিব বাঘাইছড়ি পৌরসভা কৃষকলীগের সভাপতি মুহাম্মদ ওসমান গনি’র সভাপতিত্বে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত মাহফিলে বক্তারা বলেন, বছরের একটি মাত্র দিনে ঈদে মিলাদুন্নবী (দঃ) কে সীমাবদ্ধ না রেখে, বছরের প্রতিটি দিন সমানভাবে তাকওয়ার সমন্বয়ে কুরআনের আলোকে সুন্নতের যথাযত অনুসরণ-অনুকরণ-আমল এর মাধ্যমে খাঁটি মুসলমান হিসেবে নিজেকে পরিপূর্ণ ইনছানে কামেল হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করতে হবে।
এ উপলক্ষে গৃহীত কর্মসূচিসমূহঃ পবিত্র কোরআন তেলওয়াত, হামদ-নাত, খতমে শেফা, মোরাকাবা মাহফিল, পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিল।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে মডেল টাউন জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আমিনুল হক মুনিরী উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন বটতলী জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ হাবিবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মুহাম্মদ লুৎফর রহমান রাজিব, বাঘাইছড়ি প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক সাংবাদিক মুহাম্মদ আব্দুল মাবুদ, মাওলানা মুহাম্মদ আতিকুর রহমান, মাষ্টার মুহাম্মদ মাহমুদুর রহমান, ছাত্রলীগ নেতা মুহাম্মদ শাহআলম, সংগঠক ও সমাজকর্মী মুহাম্মদ রবিউল ইসলাম সাদিপ প্রমুখ।
মিলাদ-কিয়াম শেষে বিশ্বের সকল মুসলমানের জান-মাল, ইজ্জতের সুরক্ষা ও সুস্হতা কামনায় বিশেষ মুনাজাত করা হয়।




