slider

সুনামগঞ্জ ও সিলেটে বন্যার্তদের মাঝে গণস্বাস্থ্য কেন্দ্রের খাদ্য বিতরণ

সংবাদদাতা : সুনামগঞ্জে প্রায় ৬০০ বন্যার্ত পরিবারের মাঝে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বন্যাকবলিত মানুষদের মাঝে এ খাবার বিতরণ করে পাগলা বাজার গণস্বাস্থ্য কেন্দ্র।
বর্তমান সৃষ্ট বন্যায় সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের আসামপুর, কামরুপদলং ও কাকিয়াপার গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবরের মাঝে এ খাবার বিতরণ করা হয়।
খাবার বিতরণে উপস্থিত ছিলেন পাগলা বাজার গণস্বাস্থ্য কেন্দ্রের স্থানীয় পরিচালক মোঃ আব্দুল আওয়াল, উপ-কেন্দ্রের ম্যানেজার সোহরাব আহমদ, সিনিয়র ফার্মাসিস্ট ইমাম বনী আল হাসান, আমির হোসেন, রফিক, হেলাল, জমির, কাইয়ুমসহ পাগলা বাজার গণস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মীগণ।
এছাড়াও বন‍্যায় সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল গ্রামে বন‍্যায়কবলীত মানুষের মাঝে গণস্বাস্থ্য কেন্দ্রের ত্রাণ সহায়তা দেয়া হয়।
সোমবার রাত ৯টা থেকে সাড়ে ১২টা পযর্ন্ত ওই সব এলাকার আশ্রয় কেন্দ্রে এবং বাড়িতে বাড়িতে গিয়ে শুকনো খাবার বন রুটি দেয়া হয়। ৩০০টি পরিবারের মধ‍্যে ত্রাণ সহায়তা দেয়া হয় বলে জানানো হয়েছে।
ওই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাগলা বাজার গণস্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থাপক সোহরাব আহমদ, বিশ্বনাথ নওধার গণস্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ মফিজ আলী, মোঃ নজরুল ইসলাম, মোহাম্মদ ইমাম বনি আল হাসানসহ নওধার গণস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মীগণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button