Uncategorized

সুনামগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা ১১০০ ছাড়ালো

সুনামগঞ্জে নতুন করে আরও ১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তসহ জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১১০৬ জন ছাড়িয়েছে।
সোমবার রাতে জেলায় নতুন করে ১৪ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়।
নতুন আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ৬ জন, ছাতক উপজেলায় ৫ জন, দোয়ারাবাজার উপজেলায় ২ জন এবং জগন্নাথপুর উপজেলায় একজন রয়েছেন।
১২ এপ্রিল সুনামগঞ্জে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর সোমবার রাতে জেলায় মোট আক্রান্ত ১১০৬ জনে দাঁড়ায়। আর মারা গেছেন ৮ জন। জেলায় সুস্থ হয়েছেন ৬৫৬ জন।
সিভিল সার্জন ডা. শামস উদ্দিন মঙ্গলবার সকালে জানান, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে সোমবার রাতে করোনা টেস্টে ১৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, ১২ এপ্রিল প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হলে এখন জেলার করোনায় আক্রান্ত ১১০৬ জন। তার মধ্যে সুনামগঞ্জ সদরে ৩০৯ জন, ছাতক উপজেলায় ২৭৭ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৭২ জন, বিশ^ম্ভরপুর উপজেলায় ৩৭ জন, দিরাই উপজেলায় ৫১ জন, শাল্লা উপজেলায় ৩৭জন, তাহিরপুর উপজেলায় ৩৭ জন, জামালগঞ্জ উপজেলায় ৬৭ জন, ধর্মপাশা উপজেলায় ২৯ জন, দোয়ারাবাজার উপজেলায় ৯২ জন, জগন্নাথপুর উপজেলায় ৯৭ জন করোনায় আক্রান্ত।
জেলায় এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৯২৩৬ জনের। তার মধ্যে ১১০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আইসোলেশনে গেছেন ১১০৬ জন। এদিকে এর আগে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৫৬ জন। আর মৃত্যুবরণ করেছেন ৮ জন।
সিভিল সার্জন ডা. শামস উদ্দিন জানান, সুনামগঞ্জে করোনায় আক্রান্ত সংখ্যা প্রতিদিনই ব্যাপক হারে বাড়ছে। এদের বেশির ভাগ লোকজনের উপসর্গ নেই। তবে জেলায় সুস্থের হার অর্ধেকের বেশি।
তিনি আরও জানান, আক্রান্ত সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে এবং এসব আক্রান্তদের সংস্পর্শে যারা এসেছিলেন তাদেরও সবার করোনা পরীক্ষায় নমুনা সংগ্রহ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button