সুদানে নিজ বাড়ির সুইমিংপুলে রাশিয়ান রাষ্ট্রদূতের মৃত্যু

সুদানে রাশিয়ান রাষ্ট্রদূত মিরগায়াস শিরিন্সকির মৃতদেহ তার বাড়ির সুইমিংপুল থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার সুদানের পুলিশ জানিয়েছে রাজধানী খার্তুমে তার আবাসিক ভবনের সুইমিংপুল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
রাশিয়ান এই রাষ্ট্রদূতের উচ্চ রক্তচাপের সমস্যা ছিল। সুদানি পুলিশের মুখপাত্র জানিয়েছেন, প্রাকৃতিক কারণেই তার মৃত্যু হয়েছে। শিরিন্সকির মৃত্যুতে সুদানের পররাষ্ট্র মন্ত্রণালয় শোক প্রকাশ করেছে, সুদানের সঙ্গে রাশিয়ার কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে তার অবদানের প্রশংসা করা হয়।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়া নভোস্তি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানানো হয়, আমরা দুঃখের সঙ্গে ঘোষণা করছি যে গত ২৩ আগস্ট সুদানের খার্তুমে রাষ্ট্রদূত শিরিন্সকি মারা গেছেন। খার্তুম দূতাবাসের প্রেস সেক্রেটারি সের্গেই কোনিয়াশিন জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে শিরিন্সকি মারা গেছেন। রয়টার্স ও এএফপি।




