Uncategorized

সিঙ্গাইরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

শাশুড়ি ও দেবর গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: সিঙ্গাইরে পাঁচ মাসের অন্তঃস্বত্ত্বা স্ত্রী সম্পাকে (২৩) শ্বাসরোধে হত্যার পর স্বামী সাঈদ বাদশা (২৬) কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন। মঙ্গলবার ভোররাতে অভিযুক্ত স্বামীর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ সাঈদ বাদশার মা ছাহেরা বেগম (৬৫) ও ছোট ভাই আবু বকরকে (২৩) গ্রেফতার করেছে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, চার বছর আগে ফোর্ডনগর আদর্শ গ্রামের মৃত নুরু শেখের ছেলে সাঈদ বাদশা জয়মন্টপ ইউনিয়নের নীলটেক গ্রামের নিরঞ্জন হাওলাদারের মেয়ে সম্পাকে প্রেমের পর বিয়ে করেন। বিয়ের পর সম্পা হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে সংসার করতে থাকেন। এ দিকে স্বামী সাঈদ বাদশা মাদকাসক্ত হয়ে পড়েন। এ নিয়ে স্বামী- স্ত্রীর পারিবারিক কলহ চলে আসছিল। এরই জেরে সাঈদ বাদশা স্ত্রী সম্পাকে শ‌্বাস রোধ করে হত্যার পর নিজে কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করেন।
অভিযুক্ত সাঈদ বাদশার ছোট ভাই আবু বকরের স্ত্রী রেখা (২০) বলেন, গত সোমবার রাতে সবাই একসাথে খাওয়া শেষে যার যার ঘরে ঘুমিয়ে পড়ি। ভোররাত ৪টায় আমার ভাসুর ঘরের দরজা ধাক্কা দিয়ে চিৎকার করে বলেন, আমি আমার স্ত্রীকে মেরে ফেলেছি নিজেও বিষপান করেছি। এ কথা শুনে আমি চিৎকার করলে স্থানীয় লোকজন এসে তাদের শয়ন কক্ষে সম্পার লাশ দেখতে পায়। আমার স্বামী ভাসুরকে লোকজনের সহায়তায় হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় নিহত সম্পার মা বানু হাওলাদার বাদি হয়ে তিনজনকে আসামি করে সিঙ্গাইর থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা এস.আই বাচ্চু মোল্লা বলেন, সুরতহাল শেষে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এজাহারভুক্ত দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
সিঙ্গাইর থানার ওসি মো: সৈয়দুজ্জামান বলেন, চিকিৎসাধীন ঘাতক স্বামীকে পুলিশের নজরদারিতে রাখা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button