সাটুরিয়ায় গভীর রাতে গণজমায়েত করে বিয়ে, বর-কনে কোয়ারেন্টিনে
সংবাদদাতা, সাটুরিয়া (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় গভীর রাতে গোপনে গণজমায়েত করে বিয়ে করায় বর ও কনেকে ১৪ দিনের কেয়ারেণ্টিনে রাখা হয়েছে। বিয়ে সম্পাদনের কাজে সহায়তা করার অভিযোগে স্থানীয় এক ইউপি সদস্যকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার মধ্য রাতে উপজেলার বরাইদ ইউনিয়নের পাতিলা পাড়া গ্রামে এই বিয়ের আয়োজন করা হয়।
কোয়ারেন্টিনে থাকা বর মানিকগঞ্জ সদর উপজেলার মৃত শাহজাহানের পুত্র বাবুল হোসেন (৩৫) এবং কনে সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের পাতিলাপাড়া গ্রামের রফিকুল ইসলামের মৌসুমি আক্তার (২১)।
সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুল আলম খবরটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন বলেন, বরাইদ গ্রামে গোপনে গণজমায়েত করে বিয়ে হচ্ছিল। এমন সংবাদ পেয়ে ওই গ্রামে গিয়ে সত্যতা পাওয়া যায়। পৌঁছানোর পূর্বেই বিয়ে সম্পন্ন হয়ে যায়। বর যেহেতু সাটুরিয়া উপজেলার বাহিরের তাই সরকারি নিয়ম অনুযায়ী বর ও কনেকে কনের বাড়িতেই ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
অপরদিকে বিয়ের কথা প্রশাসনকে গোপন রাখা এবং বিয়ের কাজে সহায়তা করার দায়ে বরাইদ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সদস্য ইসহাক আলীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।




