Uncategorized

নওগাঁয় জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ

নওগাঁ প্রতিনিধি : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে উপ- নির্বাচনে রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে ভোট কারচুপির প্রতিবাদে নওগাঁ বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে শহরের কেডির মোড় দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে, জেলা বিএনপির আহবায়ক হাফিজুর রহমান মাষ্টার সভাপতিত্বে বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক নাছির উদ্দিন ও রফিকুল আলম, জেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌর মেয়র নজমুল হক সনি, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ- ৬ আসনের ধানের শীর্ষ মনোনিত প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজু, বিএনপি নেতা শহিদুল ইসলাম টুকু,মামুনুর রহমান রিপন,বেলাল,মোস্তাফিজুর,আব্দুস শুকুর,বুলেট,ভিপি রানা,ভিপি খোকন,জেলা যুবদলের সভাপতি বায়েজিদ হোসেন পলাশ, সাধারন সম্পাদক খায়রুল আলম গোল্ডেন,স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামীম আহম্মেদ,ছাত্রদলের সভাপতি রুবেল হোসেন,সাধারণ সম্পাদক মামুনুর বিন দোহা প্রমুখ।
বক্তরা বলেন, উপ নির্বাচনের নামে সরকার দেশে প্রহসনের নির্বাচন করছে। দেশের মানুষ এই মিথ্যা লোক হাসানো নির্বাচন মানে না। নওগাঁ – ৬ এবং ঢাকা- ৫ আসনে যে নির্বাচন হয়েছে এটি গ্রহণযোগ্য নয়। এজন্য সরকারকে আবার নতুন করে নির্বাচন দিতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button