আন্তর্জাতিক সংবাদশিরোনাম

সিএনএন-এর নতুন নাম দিলেন ট্রাম্প

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে ‘ক্যাবল নিউজ নেটওয়ার্ক’র পরিবর্তে ‘ক্লিনটন নিউজ নেটওয়ার্ক’ বলে মন্তব্য করেছেন ট্রাম্প। একই সঙ্গে দেশটির প্রভাবশালীসংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসকে ‘অসৎ ও ব্যর্থ’ বলে মন্তব্য করেন তিনি।
সোমবার ওহিও অঙ্গরাজ্যে এক অনুষ্ঠানে অংশ নিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, আপনি সিএনএনের দিকে তাকান, এই গণমাধ্যমকে ক্লিনটন নিউজ নেটওয়ার্ক বলা হচ্ছে।
ট্রাম্প বলেন, সিএনএন সারাদিন ট্রাম্পকে খারাপ মানুষ হিসেবে তুলে ধরছে। এরপর নিউ ইয়র্ক টাইমসকে আক্রমণ করে ট্রাম্প বলেন, সেটি প্রকৃতপক্ষেই অসৎ এবং ব্যর্থ। আমি মনে করি না, তারা দুই থেকে তিন বছরের বেশি ব্যবসা করতে পারবে। তাদের প্রচার সংখ্যার দিকে তাকান। তারা ব্যর্থ হয়েছে।
নিউ ইয়র্ক টাইমস প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ করে ট্রাম্প বলেন, ‘কুটিল হিলারির সম্পর্কে তারা সুন্দরভাবে লিখছে’।
সিএনএন সম্পর্কে ট্রাম্প বলেন- আমি মনে করি, এখন তাদের রেটিংয়ে ধস ধরেছে। তারা আমাকে এক মাস ধরে আমন্ত্রণ জানাচ্ছে। আমি তাদের শো করবো না। যখন মানুষ চূড়ান্তভাবে বুঝতে পারবে যে আমি তাদের অনুষ্ঠান করছি না, তখন তারা এটি দেখা বন্ধ করে দেবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button