Uncategorized

সিংড়ায় প্রতিবন্ধী দিবসে প্রতিবন্ধীরা দেখালো নাচ, গাইলো গান

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় চলনবিল প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও র‌্যালীর আয়োজন করা হয়। প্রতিবন্ধী দিবস উপলক্ষে দেশের গানের সাথে নাচ দেখালো ও গান গাইলো প্রতিবন্ধী শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের সাবেক সভাপতি সোহেল আহমেদ জীবন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিংড়া
প্রেসক্লাবের সভাপতি মো. এমরান আলী রানা, সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি রাজু আহমেদ, শিক্ষক রুমা খাতুন, ফুলবানু, সাংবাদিক আবু জাফর সিদ্দিকী, অভিভাবক সদস্য আঃ সালাম, কিয়াম কারিকর প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধীরা সমাজের স¤পদ, তারা ও দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে। কর্মক্ষেত্রে ভূমিকা রাখছে। চলনবিলের সিংড়ায় একমাত্র এই বিদ্যালয় জাতীয়করণ এর দাবি জানিয়েছেন বক্তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button