slider
সিংড়ায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলা কৃষি হলরুমে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
প্রবীণ হিতৈষী সংঘ, সিংড়া উপজেলার সভাপতি প্রবীণ আইনজীবী এডভোকেট আসাদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান।
আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সেলিম রেজা, উপজেলা সমাজসেবা অফিসার আতিকুর রহমান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, আলো এনজিও এর নির্বাহী পরিচালক শামীমা লাইজু নীলা। পরে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।




