sliderস্থানিয়

সিংগাইরে ৩ অসাধু ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড

নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে সিলিন্ডার গ্যাস বিক্রির দায়ে দুই অসাধু ব্যবসায়ীকে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.হাবেল উদ্দিন। একই দিনে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় এক ব্যক্তিকে অর্থদন্ড দিয়ে আদায় করা হয়েছে বলে সূত্রে জানা গেছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.হাবেল উদ্দিন সিংগাইর থানা পুলিশের সহযোগিতায় পৌর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন । অভিযানে সিলিন্ডার গ্যাস বিক্রেতা আমিন উদ্দিনকে ৫০ হাজার ও সাইদুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয় ।

এ সময় ওই বাজারের প্রধান সড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটও উচ্ছেদ করা হয়। ফলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয় এবং জনদুর্ভোগ হ্রাস পায়।

এদিকে, একই দিনে উপজেলার বলধারা ইউনিয়নে অনুমোদনহীনভাবে কৃষি জমির উর্বর মাটি (টপসয়েল) কাটার দায়ে আরশেদ নামের আরেক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.হাবেল উদ্দিন বলেন, ন্যায্য মূল্যের চেয়ে গ্যাসের দাম বেশি রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী বিক্রেতা আমিন উদ্দিনকে ৫০ হাজার ও সাইদুর রহমানকে ৫ হাজার টাকা এবং বলধারা ইউনিয়নের মানিকদহ নামক স্থানে অবৈধভাবে মাটি কাটার দায়ে আরশেদ নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থ দণ্ড প্রদান করে আদায় করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button