সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে আরিফা(৩) নামের এক কন্যা শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
শুক্রবার(২৩ মে) দুপুর ২ টার দিকে উপজেলার গোবিন্ধল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরিফা ওই গ্রামের আরশেদ আলীর মেয়ে।
পারিবারিক সূত্রে জানাযায়, আরিফা পরিবারের সবার অগোচরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে স্থানীয় জনগণ ফায়ার সার্ভিসকে খবর দেয়। তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুকুরে খোঁজাখুঁজি করে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।