sliderস্থানিয়

সালথায় স্কুল ছাত্রের আত্মহত্যা

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: বাবার উপর অভিমান করে ফরিদপুরের সালথায় ঘরের ফ্যানের সাথে গলায় উড়না পেঁচিয়ে সামিউল শরীফ (১২) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে বলে জানা গেছে। তবে, সামিউল কি অভিমানে আত্মহত্যার পথ বেছে নিলেন সেটা জানা যায়নি। 

সোমবার (২৩ জুন) দিবাগত রাতে উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড় খারদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সামিল ওই গ্রামের মেহেদী হাসান শরীফের ছেলে। এবং স্থানীয় বড় খারদিয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেনীর ছাত্র।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, বাবার উপর অভিমান করে ৬ষ্ট শ্রেনীর ছাত্র সামিউল আত্মহত্যা করে। নিহতের মৃতদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button