sliderস্থানিয়

সালথায় কৃষকলীগের সভাপতির পদত্যাগ 

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মো. শাহজাহান শেখ কৃষক লীগের সভাপতিসহ সব ধরনের দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) উপজেলার সোনাপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। পদত্যাগের ঘোষণা দেওয়া শাহজাহান শেখ ঐ গ্রামের মৃত ইউসুফ শেখের ছেলে।

সংবাদ সম্মেলনে শাহজাহান শেখ বলেন, বিগত দিনে আমি বাংলাদেশ আওয়ামী কৃষক লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। কিন্তু বর্তমান সময়ে আমার পারিবারিক বিভিন্ন ধরনের সমস্যার কারণে ও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের অসুস্থতায় ভুগছি। তাই আজ থেকে কৃষক লীগের সভাপতি পদসহ সব ধরনের পদ-পদবি থেকে সেচ্ছায় পদত্যাগ করলাম।

তিনি আরো বলেন, ভবিষ্যতে আর কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকব না। আগামীতে নিরপেক্ষভাবে দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করবো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা-কর্মীদের আচর-ব্যবহার আমার ভালো লাগে সেজন্য আমি ভবিষ্যতে বিএনপির একজন কর্মী হিসেবে এলাকার মানুষের সঙ্গে কাজ করতে চাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button