slider

সাভারে নাভানা ফার্নিচারে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

সোহেল রানা, সাভার (ঢাকা): সাভারের ফুলবাড়িয়া এলাকায় একটি ফার্নিচার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
রবিবার (৬ মার্চ) বিকেল ৪টার দিকে সাভারের ফুলবাড়িয়া এলাকার নাভানা ফার্নিচার কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, বিকেল ৪টার দিকে আগুন লাগার খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। আগুনের তীব্রতা বেশি হওয়ায় ট্যানারি ফাঁড়ি ও আশুলিয়ার ডিইপিজেড এর আরো চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। আমরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছি। নিয়ন্ত্রণে আসলে বিস্তারিত জানা যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button