slider

ধামরাইয়ে কোটি টাকা ঋণ পেল শতাধিক কৃষক

ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ের বালিয়া কৃষি ব্যাংক শাখার উদ্যোগে গতকাল বুধবার শতাধিক কৃষকের মধ্যে প্রকাশ্যে ৯৭ লাখ টাকা শস্য ঋণ বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে এ ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল জব্বার। মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মুজাম্মদ রাশিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় মহাব্যবস্থাপক মোহাঃ খালেদুজ্জামান, বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম, আমতা ইউনিয়নের চেয়ারম্যান আরিফ হোসেন, বালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মজিবর রহমান, চৌহাট ইউনিয়নের চেয়ারম্যান পারভীন হাসান প্রীতি, বালিয়া কৃষি ব্যাংক শাখার ম্যানেজার মোহাম্মদ মাছুদুর রহমান প্রমূখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button