Uncategorized

সাভারে ট্রাফিক পুলিশ সদস্যের করোনা শনাক্ত

সংবাদদাতা, সাভার : সাভারের আমিনবাজার এলাকায় বসবাসকারী এক ট্রাফিক পুলিশ সদস্যের করোনা রিপোর্টের ফলাফল পজেটিভ এসেছে। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. নাজমুল হুদা মিঠু।
করোনা আক্রান্ত ওই ট্রাফিক পুলিশ সদস্য সাভারের আমিনবাজারে ৭নং ওয়ার্ডের পাঁচগাছিয়া গ্রামের বাসিন্দা। তিনি রাজধানী ঢাকার মোহম্মদপুরে কর্মরত রয়েছেন বলে জানা গেছে।
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. নাজমুল হুদা মিঠু বলেন, করোনা আক্রান্ত ওই ট্রফিক পুলিশ সদস্য মোহম্মদপুর পশ্চিম ডিভিশনে কর্মরত। তিনি সেখান থেকেই তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করিয়েছেন এবং তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে। এ ঘটনার পর থেকে এলাকাবাসীদের সুরুক্ষার জন্য তার বাড়িটি লকডাউন করে দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button