Uncategorized

মানিকগঞ্জে মুক্তিযোদ্ধার নামে সড়কের নামকরণ

মানিকগঞ্জ প্রতিনিধি : প্রয়াত মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন খানের স্মরণে মানিকগঞ্জ পৌর এলাকায় একটি সড়কের নামকরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় মানিকগঞ্জ স্বর্নকার পট্টি মোড় থেকে পশ্চিমদাশড়া কবরস্থান পর্যন্ত সড়কটির নামকরন করা হয় ইকবাল হোসেন খান সড়ক। বৃহস্পতিবার সকাল ১১ টায় মানিকগঞ্জ স্বর্নকার পট্টি মোড় সড়ক নামকরণ অনুষ্ঠানে পৌর মেয়র মুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদার সেলিমের সভাপতিত্বে সড়কটি উদ্বোধন করেন আরেক মুক্তিযোদ্ধা জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন। এসময় উপস্থিত ছিলেন জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক দীপক ঘোষ, ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর সুভাষ সরকার, জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম খান বাবু, মানিকগঞ্জ
প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, জেলা উদীচীর সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুন , স্বর্ন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক রঘু নাথ রায় প্রমূখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button