sliderস্থানিয়

যশোরে ১ হাজার পিচ ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

স্বীকৃতি বিশ্বাস, যশোর: যশোরে মাদকবিরোধী বিশেষ অভিযানে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের সদস্যরা। মঙ্গলবার সকাল ১১টার দিকে যশোর জেলার কোতয়ালী মডেল থানার চাঁচড়া ইউনিয়নের তপস্বীডাঙ্গা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার আসামি নাসিমা বেগম (৪৫) খুলনা জেলার দৌলতপুর থানার মানিকতলার মৃত হাবিবুর রহমান তালুকদারের মেয়ে।

সূত্রে জানা যায়, সাতক্ষীরা থেকে যশোরগামী ঢাকা মেট্রো জ-১১-১৩১৯ নম্বরের ‘অয়ন লাইন’ নামের বাসে ড্রাইভারের আসনের পেছনের সিটে বসা অবস্থায় সন্দেহভাজন হিসেবে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ঘটনায় অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button