বিরল এক বিশ্বরেকর্ডের অপেক্ষায় সাকিব আল হাসান
বিরল এবং অবিশ্বাস্য এক বিশ্বরেকর্ডের অপেক্ষায় আছেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটে দেশের হয়ে তিন ফরম্যাটেই সর্বোচ্চ শিকারী হওয়ার পথে আছেন তিনি। টেস্ট এবং টি-টোয়েন্টিতে এর আগে এক নম্বরে উঠে গেছেন সাকিব। আর দুটি উইকেট পেলে ওয়ানডেতেও এক নম্বরে উঠে যাবেন তিনি।
বিশ্ব ক্রিকেটে আর কোনো বোলারের এমন অবিশ্বাস্য কীর্তি নেই। বর্তমানে ২০৭টি উইকেট নিয়ে ওয়ানডে বোলিংয়ে বাংলাদেশের হয়ে এক নম্বরে আছেন আব্দুর রাজ্জাক। তার চেয়ে দুটি উইকেট কম নিয়ে দুই নম্বরে অবস্থান করছেন সাকিব।
আফগানিস্তানের বিপক্ষে রোববার থেকে শুরু হতে যাওয়া সিরিজে মাত্র দুটি উইকেট পেলেই সাকিব তিন ফরম্যাটেই দেশের হয়ে সবচেয়ে বেশি উইকেটের মালিক হয়ে যাবেন। দেশর মাটিতে, আফগানিস্তানের মতো প্রতিপক্ষের বিপক্ষে সাকিবের জন্য এই কাজটা ডালভাত ছাড়া আর কিছুই নয়।
টেস্টে সাকিবের বর্তমান উইকেটসংখ্যা ১৪৭টি, ওয়ানডেতে ২০৬টি এবং টি-টোয়েন্টিতে তার শিকারসংখ্যা ৬৫টি। টেস্টে সাকিবের পরে আছেন মোহাম্মদ রফিক। তার উইকেটসংখ্যা ১০০টি। তার পর ৭৮টি উইকট নিয়ে তিন নম্বরে আছেন মাশরাফি বিন মর্তুজা।
ওয়ানডেতে সাকিবের পর আছেন মাশরাফি। ওয়ানডেতে বাংলাদেশের অধিনায়কের উইকেটসংখ্যা ২০৩টি। আর টি-টোয়েন্টিতে সাকিবের পরের দুজন হলেন আব্দুর রাজ্জাক ও আল আমিন। রাজ্জাকের উইকেটসংখ্যা ৪৪টি। আর আল আমিন পেয়েছেন ৩৯টি উইকেট।