Uncategorized

সানির ‘বেবিডল’-এ ভাইরাল কাজল

সানির গানে বুদ এবার কাজল। কণিকা কাপুরের গাওয়া ‘রাগিনি এমএমএস২’-এর ‘বেবি ডল’ গানটি এবার নিজের গলায় গাইলেন কাজল। যা এখন রীতিমতো ভাইরাল।
সম্প্রতি শাহরুখ খানের সঙ্গে সাক্ষাৎকার দিচ্ছিলেন কাজল। হঠাৎই গেয়ে উঠলেন ‘বেবি ডল’. আসলে সাক্ষাৎকার দেওয়ার সময় কাজলের কানে ছিল ইয়ারফোন। পুরো সাক্ষাৎকারটাই ভিডিও রেকর্ডিং হচ্ছিল। হঠাৎই টেকনিশিয়ানরা মজা করে ইয়ারফোনে ‘বেবি ডল’ চালিয়ে দেন। আর কাজলও এতটুকু ঘাবড়ে না গিয়ে কণিকা কপূরের সঙ্গে গলা মিলিয়ে গেয়ে ওঠেন সেই গান। এরপর ইারফোনের গান থামিয়ে দেওয়া হলেও থামেননি নায়িকা। পুরো লাইনটা শেষ করে তবে নিরস্ত হন। কাজলের গলায় ‘বেবি ডল’ শুনে সকলেই তা উপভোগ করেন। পরে সেই ভিডিও পোস্টও করা হয় সোশ্যাল মিডিয়ায়। যা পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button