Uncategorized

টাঙ্গাইলের মধুপুরে স্বামী-স্ত্রী ও দুই সন্তানকে কুপিয়ে হত্যা করা হয়

টাঙ্গাইলের মধুপুর উপজেলার একটি বাড়িতে স্বামী-স্ত্রী ও দুই সন্তানের মরদেহ পাওয়া গেছে। তাদের সবাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলা শহরের পল্লী বিদ্যুৎ রোড এলাকার মাস্টার পাড়ার ওই বাড়িতে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
জেলার পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, ‘সেখানে একটি কুড়াল পাওয়া গেছে। হত্যাকাণ্ডে সেটি ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’
নিহতরা হলেন- মাস্টার পাড়ার গণি মিয়া, তার স্ত্রী এবং তাদের কলেজ পড়ুয়া ছেলে ও নয় বছর বয়সী মেয়ে।
দু-তিন দিন আগেই তাদের হত্যা করা হয়ে থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে। লাশ উদ্ধারের আগে সিআইডির তদন্ত টিমের জন্য অপেক্ষা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button