
রাসেল আহমেদ, সাটুরিয়া প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার মহিলা যুবলীগের যুগ্ম আহবায়ক রুপা আক্তার (৩০) কে নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মুঙ্গলবার (২৬ আগস্ট) রাত ৮ টার দিকে ধামরাই থেকে তাকে আটক করে সাটুরিয়া থানা পুলিশ।
রুপা আক্তার গওলা এলাকার মোঃ মজিবুর রহমানের মেয়ে। সে দীর্ঘদিন যাবদ সাটুরিয়া উপজেলা যুব মহিলা লীগের দায়িত্ব পালন করে আসছে,এবং সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭,৮,৯ নং ওয়ার্ডে মহিলা সদস্য হিসাবে নির্বাচন করে ফেল করেন।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম জানান, নাশকতা মামলায় গ্রেপ্তার করা হয়েছে ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।




