sliderস্থানিয়

সাটুরিয়ায় নিষিদ্ধ যুবলীগ সভাপতি শহীদুল্লাহ গ্রেপ্তার

রাসেল আহমেদ, সাটুরিয়া প্রতিনিধি : সাটুরিয়ায় মফিজুর রহমান শহিদুল্লাহ (৪৫) নামে নিষিদ্ধ যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে সাটুরিয়া থানা পুলিশ। গতকাল শনিবার (১৩ ডিসেম্বর) মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার শহিদুল্লাহ সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের সাহেবপাড়া গ্রামের মোঃ মাইনুদ্দিনের ছেলে। তিনি ধানকোড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সদস্য হিসাবে দায়িত্ব পালন করে আসছে।

পুলিশ সুত্রে জানা যায়,গত ২ জুলাই সন্ত্রাসবিরোধী আইনে পুলিশ বাদি হয়ে সাটুরিয়া থানায় একটি মামলা দায়ের করেন। এতে ১০ জনের নাম উল্লেখ করে ৬০ থেকে ৭০ জনকে অজ্ঞাত পরিচয়ে আসামি করা হয়। 

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, সন্ত্রাসবিরোধী আইনে  শহিদুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button