
রাসেল আহমেদ, সাটুরিয়া প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে সন্ত্রাসী হামলার শিকার হয়ে এক নারীসহ কমপক্ষে তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের এলাকাবাসী উদ্ধার করে সাটুরিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে মো: চাঁন মিয়া বাদী হয়ে সাটুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের করেছেন।
গতকাল শুক্রবার বিকালে উপজেলার বালিয়াটী ইউনিয়নের শিমুলীয়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলার শিমুলীয়া গ্রামের মো: চাঁন মিয়ার সাথে একই গ্রামের মেহেদী হাসানের সাথে দীর্ঘদিন ধরে জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। এই বিরোধের জের ধরে সুমন মিয়া(২৮),মেহেদী হাসান (৩০),রাসেদুল ইসলাম (২২) হুমায়ুন কবির (৩৫) একদল লোক লাঠি,ছ্যান,লোহার রড ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় মো: লাল মিয়া,হানিফ আলী ও রুজিনা আক্তার সন্ত্রাসী হামলার শিকার হয়। তাদের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে। এলাকাবাসী তাদের দ্রুত উদ্ধার করে সাটুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে হানিফ আলী অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেছেন।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এআরএম আল- মামুন জানান,এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।




