sliderস্থানিয়

কাপাসিয়ায় ৪০০ পরিবারে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ করল তুরস্কের মানবিক সংস্থা

আসাদুল্লাহ মাসুম গাজীপুর প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে গাজীপুরের কাপাসিয়া উপজেলায় চারশত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ করেছে তুরস্কভিত্তিক আন্তর্জাতিক মানবিক সংস্থা Hasene International (হাসেনি ইন্টারন্যাশনাল)।

‘হাসেনি রমজান খাদ্য প্যাকেজ বিতরণ ২০২৬’ কর্মসূচির আওতায় বুধবার কাপাসিয়া উপজেলার তিনটি পৃথক স্থানে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। আয়োজক কমিটি জানায়, ঈদের আগেই আরও ১ হাজার ১০০ পরিবারে খাদ্য প্যাকেজ পৌঁছে দেওয়া হবে।

এই মানবিক সহায়তা কার্যক্রমটি গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইউবী-এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত হয়।

খাদ্য সহায়তা পেয়ে কপালেশ্বর গ্রামের জামাল উদ্দিনের মেয়ে আয়েশা বেগম (৪০) বলেন,“রমজানের সময় এমন সহায়তা আমাদের জন্য অনেক বড় স্বস্তি। এতে পরিবার নিয়ে কিছুটা নিশ্চিন্তে থাকতে পারছি।”

একই অনুভূতি প্রকাশ করে বেলাশী গ্রামের হেলেনা আক্তার (৩০) বলেন,“অর্থনৈতিক সংকটে সংসার চালানো খুব কঠিন হয়ে পড়েছে। এই খাদ্যসামগ্রী পেয়ে আমাদের পরিবারের অনেক উপকার হয়েছে।”

প্রতিটি খাদ্য প্যাকেজে চাল, ডাল, তেলসহ ১০ ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্য অন্তর্ভুক্ত ছিল, যার মোট ওজন প্রায় ২৬ কেজি।

এ বিষয়ে সংসদ সদস্য সালাহউদ্দিন আইউবী বলেন, সাধারণ মানুষ যেন কয়েক সপ্তাহ খাদ্য সংকট ছাড়াই চলতে পারে, সে লক্ষ্যেই এই সহায়তা দেওয়া হচ্ছে। ঈদের আগেই মোট ১ হাজার ৫০০ পরিবারে খাদ্য প্যাকেজ বিতরণ সম্পন্ন করা হবে। পর্যায়ক্রমে এই সহায়তা ৫ হাজার পরিবারে সম্প্রসারণ করা হবে।”

রমজান ও ঈদকে কেন্দ্র করে এ ধরনের মানবিক উদ্যোগ স্থানীয় অসহায় মানুষের মাঝে স্বস্তি ও আশার বার্তা ছড়িয়ে দিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button