slider

রামগড়ে ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পাঠ্যবই বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির রামগড়ে ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ (টিএসএফ), রামগড় উপজেলা ও কলেজ শাখার যৌথ উদ্যোগে এসএসসি ও এইচএসসি পাশকৃত শিক্ষার্থীদের সংবর্ধনা ও একাদশ শ্রেণির পাঠ্যবই বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ এপ্রিল) সকালে “ফাইদি বাকসা চুং যত লেখাপড়া সুরংন, চিনি বরক দফানি বাগৈ সামুং তাংন” এ স্লোগানে রামগড়ের বল্টুরাম টিলায় ত্রিপুরা যুব কল্যাণ সমিতির মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বিশ্ব প্রদীপ কুমার কারবারি।

রামগড় উপজেলা শাখার সভাপতি রংচান ত্রিপুরার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কল্লোল ত্রিপুরার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গুইমারা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা রানী ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ভূবন জ্যোতি বৈষ্ণব, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের রামগড় উপজেলা শাখার সভাপতি হরি সাধন বৈষ্ণব, সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর শ্যামল ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক দহেন বিকাশ ত্রিপুরা প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সরকার যেখানে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)-২০৩০ অর্জনে কাজ করে যাচ্ছে সেখানে ত্রিপুরা জাতিরা এখনো পিছিয়ে রয়েছে। এর মূল কারণ সুশিক্ষার অভাব ও অসচেতনতা। জাতির অস্তিত্ব রক্ষার্থে শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষা জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি হতে পারে না। উন্নতি হতে হলে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।
অতিথিরা আরো বলেন, প্রত্যন্ত এলাকায় বেশিভাগ ক্ষেত্রে বাল্যবিবাহ হয়। এজন্য সরকারের পাশাপাশি সামাজিক সংগঠনকে বাল্যবিবাহ রোধে কাজ করতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংবর্ধনা ও বই বিতরণ অনুষ্ঠান সম্পন্ন কমিটির সদস্য-সচিব ও রামগড় কলেজ শাখার সভাপতি চুপান্তি ত্রিপুরা।
কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন রামগড় উপজেলা শাখার ছাত্রী বিষয়ক সম্পাদক সপ্তর্ষী ত্রিপুরা। কলেজ শিক্ষার্থী সুকান্ত ত্রিপুরা এবং রঙ্গিনা ত্রিপুরা কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে এসময় বক্তব্য রাখেন। সংগঠনের বিভিন্ন মেয়াদ কমিটির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, পাড়ার কার্বারী, অভিভাবকসহ বিভিন্ন স্কুল-কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন ।
আলোচনা সভাশেষে একাদশ শ্রেনীর আর্থিক অসচ্ছল ও মেধাবী ১২জন শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণে মধ্য দিয়ে অনুষ্ঠানের সভা সমাপ্তি হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button