slider

পটিয়া উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে

সেলিম চৌধুরী, পটিয়া চট্টগ্রামঃ পটিয়া উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট মাঠে গড়াচ্ছে আগামীকাল (২৭ জানুয়ারী)। বিকাল ৩টায় পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করবেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি। উদ্বোধনী খেলায় প্রতিদ্ব›িদ্বতা করবেন পটিয়ার দুই শক্তিশালী ফুটবল দল আবাহনী ক্রীড়া চক্র বনাম পটিয়া ফুটবল একাডেমী।

এ উপলক্ষে গতকাল বুধবার (২৫ জানুয়ারি) বিকেলে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে এক প্রেস ব্রিফিং এ উপজেলা নির্বাহী কর্মকর্তার কনফারেন্স হলে টুর্নামেন্টের বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন, উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ইউএনও মোহাম্মদ আতিকুল মামুন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা ও উপজেলা সহকারি কমিশনার (ভুমি) রাকিবুল ইসলাম, টুর্নামেন্ট পরিচালনা কমিটি আহবায়ক আবুল কাসেম, টুর্নামেন্ট কমিটির সদস্য উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, আবুল কালাম বাবুল, ডাঃ সৈয়দ সাইফুল ইসলাম, ক্রীড়া সংগঠক পুলক কান্তি চৌধুরী, ক্রীড়া সংগঠক নাছির উদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রমাকান্ত মজুমদার, মোহাম্মদ শাহাবুদ্দিন, ইকবাল হোসেন সাংবাদিক শফিউল আজম প্রমূখ। পটিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠেয় এ টুর্নামেন্টে আবাহনী ক্রীড়া চক্র, মোহামেডান স্পোর্টিং ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন, আবদুস সোবহান ফুটবল দল, শেখ রাসেল ক্রীড়া চক্র, পটিয়া ফুটবল একাডেমী পটিয়ার এ শক্তিশালী ৬টি ফুটবল দল অংশ গ্রহণ করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button