Uncategorized
সাজেক থানা সভাপতির অকাল মৃত্যুতে বাঘাইছড়ি ছাত্রলীগের শোক প্রকাশ

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক থানা ছাত্রলীগের সভাপতি ও রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের উপ আপ্পায়ন বিষয়ক সম্পাদক মোহাম্মদ রুবেলের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাঘাইছড়ি উপজেলা ছাত্রলীগ। মঙ্গলবার রাত ৮ ঘটিকায় উপজেলা ছাত্রলীগের আহব্বায়ক সানি দেব ও যুগ্ম আহব্বায়ক শরিফুল ইসলাম (সবুজ) এক যৌথ সাক্ষরে এই শোক প্রকাশ করেন। সাজেক থানা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ রুবেল মঙ্গলবার মোটরসাইকেল যোগে সাজেক থেকে রাঙ্গামাটি যাওয়ার পথে মহালছড়ি এলাকায় সিএনজির সাথে মুখমুখী সংঘর্ষে মারা যান।




