Uncategorized
মিছিলের কক্সবাজার জেলা শাখার কমিটি অনুমোদন

সীমান্ত প্রতিনিধি : কক্সবাজার জেলার অন্যতম সামাজিক সংগঠন ‘মিছিল’ এর কক্সবাজার জেলা কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
আজ ১৬ সেপ্টেম্বর মিছিলের চেয়ারম্যান শাখাওয়াত হোসেন তূর্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী দুই বছরের জন্য সাইফুদ্দিন শাওনকে সভাপতি ও রুপজয় বড়ুয়া রুপুকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
উল্লেখ্য যে, ‘ এসো স্বপ্নকে সত্যি করি, সবাই এক মিছিলে’ স্লোগানে কক্সবাজার জেলার অন্যতম সামাজিক সংগঠন মিছিল ২০০৯ সাল থেকে তাদের কার্যক্রম জেলাব্যাপী পরিচালনা করে আসছে।




