Uncategorized

কোম্পানীগঞ্জে মানসিক ভারসাম্যহীন যুবতীকে ধর্ষণ, প্রবাসীর বিরুদ্ধে মামলা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রবাসীর বিরুদ্ধে এক মানসিক ভারসাম্যহীন যুবতীকে (১৯) ধর্ষণের অভিযোগ উঠেছে।
বুধবার (২২ জুলাই) রাত সাড়ে ১০টায় এ ঘটনায় ধর্ষিত যুবতীর পালক পিতা বাদী হয়ে অভিযুক্ত প্রবাসী যুবকের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন।
এর আগে, গত (২০ জুলাই) উপজেলার চরএলাহী ইউনিয়নের ২নং ওয়ার্ডের চর যাত্রা গ্রামের একটি মাছের প্রজেক্ট সংলগ্ন ঘরের পিছনে ধর্ষণের এ ঘটনা ঘটে।
অভিযুক্ত মো. শিপন (২২), চর এলাহী ইউনিয়নের ২নং ওয়ার্ডের চর যাত্রা গ্রামের বেলাল’র ছেলে।
কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রবিউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গত (২০ জুলাই) চর যাত্রা গ্রামের একটি চা দোকান থেকে মানসিক ভারসাম্যহীন ওই যুবতী বাড়ি ফেরার পথে শিপন জোর পূর্বক তাকে একটি নির্জন মাছের প্রজেক্টের ঘরের পিছনে নিয়ে ধর্ষণ করে। ঘটনার দু’দিন পরে ধর্ষণের শিকার যুবতীর পালক পিতা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আগামীকাল তাকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে। তিনি আরও জানান, ধর্ষিত যুবতী নোয়াখালীর বেগমগঞ্জের ছয়ানী ইউনিয়নের বাসিন্দা। সে তার পালক পিতার সাথে চর এলাহী ইউনিয়নের চর যাত্রা গ্রামের বাড়িতে বসবাস করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button