Uncategorized

বিবস্ত্র নির্যাতন ঘটনায় কালাম ও শাহেদ ১২ দিনের রিমান্ডে

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুরে বাড়িতে ঢুকে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় মামলার আসামি কালামকে ৩ মামলায় ১০ দিনের ও শাহেদকে ১টি মামলায় ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
মামলার শুনানী শেষে সরকারীকৌশলী এ্যাডভোকেট গুলজার আহমেদ জুয়েল জানান, নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বেগমগঞ্জ ৩নং আমলী আদালতের বিচারক মাসফিকুল হকের আদালতে এ রিমান্ড মঞ্জুর হয়।
এ নিয়ে এ মামলায় মোট ১১ জনকে গ্রেফ্রতার করা হয়েছে।
এর আগে নির্যাতনের শিকার ওই নারী বাদী হয়ে ৪ সেপ্টেম্বর ২টি মামলা করেন । পরে (৬ অক্টোবর) রাতে দোলোয়ার ও কালামকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন বেগমগঞ্জ মডেল থানায়।
এদিকে মামলার অপর আসামি ইউপি সদস্য মেয়াজ্জেম হোসেন সোহাগ ১৬৪ ধারায় জবানবন্ধী দেয়ার ইচ্ছা পোষণ করায় আজ বিকেলে তাকে আদালতে তোলা হবে।
মামলার এজাহারে নির্যাতনের শিকার ওই নারী উল্লেখ করেন, গত ২ সেপ্টেম্বর দীর্ঘদিন পর বাপের বাড়িতে তার স্বামী তার সাথে দেখা করতে যান। রাত ৯টার দিকে শয়ন কক্ষে স্বামী স্ত্রী একসাথে ছিলেন। এ সময় বাদল, রহিম, আবুল কালাম, ইস্রাফিল হোসেন, সাজু, সামছুদ্দিন সুমন, আবদুর রব, আরিফ ও রহমত উল্যা সহ অজ্ঞাত আসামিরা দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এরপর তার স্বামীকে মারধর করে পাশের কক্ষে নিয়ে আটকে রাখে। এক পর্যায়ে তারা ওই নারীকে বিবস্ত্র করে মারধর ও ধর্ষণের চেষ্টা করে। এতে রাজি না হলে আসামিরা তার ওপর নির্মম নির্যাতন চালায় এবং মুঠোফোনে ভিডিও চিত্র ধারণ করে রাখে। এ সময় তার আত্মচিৎকারে আসপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা কাউকে কিছু জানালে তাকে হত্যার হুমকি দেয়। আসামিরা চলে যাওয়ার পর কাউকে কিছু না জানিয়ে নির্যাতিতা নারী জেলা শহর মাইজদীতে বোনের বাড়িতে আশ্রয় নেন। সেখানে থাকা অবস্থায় আসামিরা মুঠোফোনে তাদের প্রস্তাবে রাজি না হলে অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এক পর্যায়ে রবিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুঠোফোনে ধারণকৃত ভিডিও ছড়িয়ে দেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button