Uncategorized

সাজেকে নানা আয়োজনে শান্তি চুক্তির ২৪তম বর্ষপূর্তি উদযাপন

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে মনোমুগ্ধকর কনসার্টের আয়োজন করেছে সাজেক এলাকাবাসী । শান্তি চুক্তির দুই যুগ পূর্তি উপলক্ষ্যে খাগড়াছড়ি সেনারিজিয়নের বাগাইহাট জোনের শান্তি শোভা যাত্রার পাশাপাশি সম্প্রিতি কনসার্টের আয়োজন করে সাজেক এলাকাবাসী। এদিকে শান্তি চুক্তির দুই যুগ পূর্তি উপলক্ষ্যে সকালে সেনাবাহিনীর শান্তি শোভা যাত্রা, আলোচনা সভা, বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইনের পর, বিকেলে সাজেক থানা ছাত্রলীগের প্রয়াত সভাপতি মরহুম রুবেল স্মৃতি সংসদের আয়োজনে বাগাইহাট সম্পিতি টূর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়, এছাড়া রাতে বাঘাইহাট বাজার সংলগ্ন বিএফ আইডিসি মাঠ প্রাঙ্গনে মনোমুগ্ধকর কনসার্টের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিক্স বেঙ্গল বাগাইহাট জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মুনতাসির রহমান চৌধুরী, পিএসসি, বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ নুরুল্লাহ নুরুল্লা জুয়েল পিএসসি। এছাড়াও সাজেক থানার ওসি নুরুল আনোয়ার, সাজেক ইউনিয়নের চেয়ারম্যান নেলসন চাকমা নয়ন সহ প্রায় পাঁচ হাজার পাহাড়ি ও বাঙ্গালী জনসাধারণ। এসময় শান্তি চুক্তির সুফল নিয়ে স্থানীয়দের সাথে খোলামেলা আলোচনায় অংশ নিয়ে সকলের উন্মুক্ত মতামত শোনেন বাগাইহাট জোনের জোন কমান্ডার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button