Uncategorized

সাকিবের ঘূর্ণিতে সিপিএলের ফাইনালে জ্যামাইকা

শ্বাসরুদ্ধকর ম্যাচে সাকিব আল হাসানের ঘূর্ণিতে সিপিএলের ফাইনালে উঠল জ্যামাইকা তালওয়াস। নাইট রাইডার্সের বিপক্ষে ১৯ রানের জয় সাকিবরা।
সাকিব একাই শিকার করেছেন তিনটি উইকেট। টান টান উত্তেজনার ‌এই ম্যাচে জয়ের নায়ক এই অলরাউন্ডার।
ব্যাট হাতে দলে তার অবদান ততটা না হলেও বল হাতে বিধ্বস্ত করেছেন প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপ।
শেষ দুই ওভারে নাইটদের তাদের প্রয়োজন ছিল ৪০ রান। ওভার প্রতি ২০ রান। কিন্তু সাকিবের ঘূর্ণিতে এক ওভারেই নাইটরা খোয়ায় তাদের বড় তিনটি উইকেট।
একে একে সাকিবের ঘূর্ণিতে কুপোকাত হন হাশিম আমলা, নারাইন ও ব্রাভো। সর্বোচ্চ তিনটি উইকেট পান তিনিই।
এর আগে বৃষ্টিস্নাত সকালে টস হেরে ব্যাট করতে নামে সাকিবরা। ব্রাভোর দুর্দান্ত শতকে ১৯৫ রানের লক্ষ্য দাড় করায় সাকিবরা।
শুরুটা ভালোই হয়েছিল তাদের। ২৩ বলে ৩৫ রানের জুটি গড়ার পর প্রথম উইকেট হারায় তালওয়াস। ক্যাডউইক ওয়াল্টন ১৫ রানে ফিরে যান। পরবর্তীতে ক্রিস গেইল দলকে টানতে থাকেন। এদিন ৩৫ রানের ইনিংস গড়েন তিনি। তার সাজঘরে ফেরার পর ক্রিজে আসেন সাকিব। এরপর আবার বৃষ্টির হানা। ১২.৩ ওভার পর্যন্ত তাদের সংগ্রহ ৯৯ রান। প্রায় এক ঘণ্টা পর শুরু হয় খেলা। বৃষ্টি থামার পর আবার ক্রিজে আসেন সাকিব-রাসেল জুটি। কিন্তু ১৭তম ওভারে ১৯ রান করেই কুপারের বলে ফিরে যান সাকিব।
ক্রিজে তখনও ব্যাটিং তাণ্ডব চালিয়ে যান রাসেল। মাত্র ৪২ বলে ১১ ছক্কা ও তিন বাউন্ডারিতে দুর্দান্ত এক সেঞ্চুরি করেন এই চ্যাম্পিয়ন। ১৯তম ওভারের তৃতীয় বলে সাজঘরে ফিরেন তিনি। ৭ উইকেটে ১৯৫ রানে ইনিংস শেষ করে জ্যামাইকা তালওয়াস।
সেঞ্চুরি ও দুই উইকেটের সুবাদে ম্যাচ সেরা হয়েছেন অ্যান্দ্রে রাসেল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button