slider

সাইবার হামলা থেকে নিজেদের সুরক্ষা করতে হলে আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে-প্রতিমন্ত্রী পলক

নাটোর প্রতিনিধি : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, “আমাদের এই সাইবার হামলার হাত থেকে নিজেদের সুরক্ষা প্রদান করতে হলে আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। কারো অর্থ বা তথ্য কেউ যদি চুরি করতে চায় আর বন্দুক পিস্তল নিয়ে আক্রমন করতে হবে না। সাইবার অ্যাটাক করেই চুরি করে নিতে পারে। এমনকি একটি দেশ যদি আর একটি দেশের ক্ষতি করতে চায় তাহ’লে পারমানবিক বোমা ব্যবহার করতে হবে না। সাইবার অ্যাটাক করে পুরো দেশের বিদ্যুৎ ব্যবস্থা, টেলিফোন ব্যবস্থা, অর্থনৈতিক লেনদেন সবকিছু ধ্বংস করে দেওয়া সম্ভব।” রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে সিংড়া উপজেলা অডিটোরিয়াম হল রুমে সাইবার ক্রাইম তথা সাইবার বুলিং প্রতিরোধ বিষয়ক এক সেমিনারে এ সব কথা বলেন। প্রতিমন্ত্রী আরো বলেন, “সাইবার জগৎটাকে নিরাপদ রাখতে হলে আমাদের ব্যাক্তি, পরিবার, প্রতিষ্ঠান ও সোসাইটি সহ এই ৪টা স্তরে গুরুত্ব দিতে হবে। আমরা বর্তমানে ডিজিটাল যুগে একটা কাঁচের ঘরের মতো একটি জগতে বসবাস করছি। যেখানে অপরাধ করে বের হয়ে আসার সুযোগ নেই।”

জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক (যুগ্মসচিব) নাহিদ সুলতানা মল্লিক,পুলিশ সুপার সাইফুর রহমান, সাইবার টিন¯ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সাদাত রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) এপিএম মাইনুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা খাতুন, সিংড়া পৌর মেয়র জান্নাতুল ফেরদৌসসহ অন্যান্যরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button